ঢাকা উত্তরের ৪৭ কর্মচারীকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৭ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে।
গতকাল সোমবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের অংশ হিসেবে একই পদে কিংবা একই জায়গায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলির উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। এরই অংশ হিসেবে গত রোববার এক আদেশের মাধ্যমে ৩৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে স্প্রেম্যান পদে ফেরত পাঠানো হয়েছে।