ঢাকা এফএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বেসরকারি রেডিও ঢাকা এফএম ৯০.৪-এর বাণিজ্যিক কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। দুপুরে ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা এফএমের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, চার বছর আগে যাত্রা শুরু করে বেসরকারি রেডিও ‘ঢাকা এফএম’। এক মাস আগে ময়মনসিংহে ঢাকা এফএমের পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।