ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড (বিইআইএল) সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট’-এর ওপর এক রোড শোর আয়োজন করে৷ বিইআইএল এই প্রকল্পের স্থানীয় ঋণ সংগ্রহের প্রধান আয়োজক৷ স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এ আয়োজনের লক্ষ্য৷ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর যানজট অনেকটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে৷ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিইআইএলের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ ইউসুফ ফারাজী, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অফিসের সৈয়দ আফসর এইচ উদ্দিন, কাজী মুহাম্মাদ ফেরদৌস, প্রকল্প পরিচালক (বাংলাদেশ ব্রিজ অথরিটি) মন্টচাই মুচিকাবুদ, ব্যবস্থাপনা পরিচালক (এফডিইই, ইতালিয়ান থাই-ডেভেলপমেন্ট কোম্পানি) ভাস্কন খান্নাভা৷ বিজ্ঞপ্তি৷