ঢাকা ও কলকাতার মধ্যে প্রমোদতরি চালুর উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকদের আকৃষ্ট করতে ঢাকা ও কলকাতার মধ্যে একটি বিলাসবহুল জাহাজ বা প্রমোদতরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি নিয়েছে কলকাতার একটি বেসরকারি নৌপরিবহন সংস্থা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র গত সোমবার কলকাতার মিলেনিয়াম পার্কে একটি অনুষ্ঠানে এ কথা জানান। কলকাতা থেকে বেনারস পর্যন্ত বিলাসবহুল জাহাজ এম ভি বেঙ্গল গঙ্গা চালু উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা-কলকাতার মধ্যে এ রকমই একটি জাহাজ চালু করা হতে পারে। এম ভি বেঙ্গল গঙ্গা জাহাজটিতে রয়েছে রেস্তোরাঁ, স্পা, গ্রন্থাগার ও সানবাথের ব্যবস্থা। রয়েছে ২৮টি কক্ষে ৫৮ জন পর্যটকের থাকার ব্যবস্থা।