ঢাকা ও চট্টগ্রামের ২০ দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শন দল রাজধানী ও চট্টগ্রামের ২০টি দোকানে অভিযান চালিয়ে দুই লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে। অধিদপ্তর সূত্র জানায়, পরিদর্শন দল গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় সিটি করপোরেশন বাজারে অভিযান চালায়। ওই বাজারের শাহজাহান রাইস, সজিব রাইস এজেন্সি, শিমুল রাইস এজেন্সি ও বিসমিল্লাহ ফ্রুটস নামের চারটি দোকানের বাটখারা পরিমাপ করে নির্ধারিত ওজনের চেয়ে কম ওজন পাওয়া যায়। এই চার দোকান মালিককে পরিদর্শন দল ১৯ হাজার টাকা জরিমানা করে। একই এলাকার মুসলিম সুইটস ও আল-মামুন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করছিল। এ দুটি খাবার দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিদর্শন দলের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। বিজ্ঞপ্তি।