ঢাকা ও জার্মানির রাইন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির রাইন ওয়াল ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং রাইন ওয়াল ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের প্রেসিডেন্ট মেরি লুইস ক্লজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।