ঢাকা ও বেইজিংয়ের লক্ষ্য অভিন্ন: চীনের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেছেন, বাংলাদেশ ও চীনের লক্ষ্য অভিন্ন। দুই দেশই তার জনগণের জীবনমান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং একই নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে। এ জন্য দুই দেশকে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে হবে।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি ও চীনের ৬৬তম গণপ্রজাতন্ত্র দিবসের এক আলোচনায় চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, চীন-বাংলাদেশের সম্পর্ককে উন্নয়নের অংশীদারত্বে পরিণত করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।