ঢাকা ও সাভারে মাদকদ্রব্যসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও সাভারে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও এক কেজি কোকেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার মধ্যরাতে গাবতলীতে দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ দুজন এবং হেমায়েতপুরে এক কেজি কোকেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর ক্যাপ্টেন এ বি এম জাহিদুল করিম বলেন, গাবতলীতে একটি বাসের মালপত্র রাখার স্থান থেকে একটি কাপড়ের ব্যাগে থাকা হেরোইনের প্যাকেট উদ্ধার ও বাসের তত্ত্বাবধানকারী সাইফুল ও বাসের চালকের সহকারী সেলিমকে গ্রেপ্তার করা হয়। আরেক ঘটনায় র্যাব-৪-এর একটি দল হেমায়েতপুরে অবস্থান নিয়ে নাসির এবং তাঁর দুই সহযোগী সেন্টু ও রাজিবকে গ্রেপ্তার করে।