৪ ঘণ্টা পর ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

চার ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোররাত চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন ইয়ার্ডে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদারের ভাষ্য, লাইনচ্যুত তিনটি বগির দুইটি তাপানুকূল ও একটি প্রথম শ্রেণির। ঘটনার সময় ট্রেনটির বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। কেউ গুরুতর আহত হননি।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি আখাউড়ায় আটকে যায়। ওই ট্রেনে থাকা রেলওয়ের মহাব্যবস্থাপক (চট্টগ্রাম) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঠিক কোন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার একটি পয়েন্টের ÿক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।
আখাউড়া জংশনের নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসীমউদ্দিন ট্রেন চলাচল আবার শুরু হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।