ঢাকা ওয়াসার এমডিকে নিয়ে করা রিট খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৭ এপ্রিল এ আদেশ দেন।
জানা যায়, প্রকৌশলী মো. আরিফুর রহমান ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২১ জানুয়ারি আদালত রুল দেন। শুনানি শেষে ১৭ এপ্রিল আদালত আবেদন খারিজ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, ওয়াসার পক্ষে আইনজীবী শফিক আহমেদ এবং এ এম আমিন উদ্দিন শুনানিতে অংশ নেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সগীর হোসেন।