ঢাকা-কক্সবাজার ‘নারী জাগরণ যাত্রা’ ১৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা-কক্সবাজার ‘নারী জাগরণ যাত্রা-৪’। রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। নারী জাগরণের বার্তা নিয়ে কয়েকটি পথসভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৯ মার্চ কক্সবাজার গিয়ে এ যাত্রা শেষ হবে।গত রোববার রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-তেঁতুলিয়া, ঢাকা-মংলা, ঢাকা-সুনামগঞ্জ ‘নারী জাগরণ যাত্রা’ ইতিমধ্যে শেষ হয়েছে।সম্মেলনে নারী দিবসের শতবর্ষ পূর্তির অঙ্গীকার হিসেবে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন, ‘ইউনিফর্ম ফ্যামিলি কোড’ চালু, নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন, হিন্দু বিবাহ আইন সংস্কার, গৃহস্থালির কাজে নারীর শ্রমের সামাজিক স্বীকৃতি, সব স্তরে নারীশিক্ষার প্রসার ও যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন।নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লুনা নূর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় সিপিবির কেন্দ্রীয় সদস্য এ এন রাশেদা, মাকসুদা আক্তার, রাশিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।২৩ মার্চ সিপিবির বিক্ষোভপূর্ণাঙ্গ রেশনব্যবস্থা চালু, টিসিবি কার্যকর এবং সারা দেশে ন্যায্যমূল্যের দোকান খোলাসহ ১৫ দফা দাবিতে ২৩ মার্চ দেশের সব উপজেলায় বিক্ষোভ এবং ৩১ মার্চ দেশব্যাপী পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স টেলিফোনে এ কর্মসূচী গ্রহণের কথা জানান।