ঢাকা-কলকাতা বাস বিকল্প পথে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা বাস সার্ভিসের ভারতীয় অংশে সড়কের দুরবস্থার কারণে বিকল্প পথে বাস চলাচল করছে। ঢাকা থেকে কলকাতা যাওয়ার রুটের ভারতীয় অংশে বনগাঁ-গাইঘাটা সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বাস বিকল্প পথে বেনাপোল থেকে মতিগঞ্জ-গোপালনগর-জাগুলি হয়ে কলকাতা চলাচল করছে। কলকাতার শ্যামলী পরিবহনের কর্মকর্তা অবনী ঘোষ প্রথম আলোকে বলেছেন, ‘বনগাঁ সীমান্ত থেকে গাইঘাটা পর্যন্ত জাতীয় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে আমরা নতুন এই বিকল্প পথে সাময়িকভাবে চলাচল শুরু করেছি।’