ঢাকা কলেজ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এই দুই কমিটি গঠন করা হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে জানান, আবদুল মোতালেব শেখকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও ওবায়দুর রহমান তৃপ্তিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এস এম শিহাবুজ্জামান আহ্বায়ক এবং আল মাহমুদ তারেক, মাহবুবুল আলম টিটো, মোহাম্মদ নাসিরউদ্দিন ও জসীমউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।