ঢাকা কলেজে ওয়াই ফাই চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজ ক্যাম্পাসে ওয়াই-ফাই চালুর দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা ওয়াই-ফাই চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা আগামী নভেম্বর মাসের মধ্যে ওয়াই-ফাই না দিলে পরবর্তী মাস থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। কিন্তু ঢাকা কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির আলো থেকে বঞ্চিত। গত মার্চ মাসে এক অনুষ্ঠানে ঢাকা কলেজকে ওয়াই-ফাইয়ের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ।