প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর উপজেলার গাছিরহাটে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঢাকা কলেজের ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ ওই পরিবহনের চার যাত্রী আহত হন।
আহত ব্যক্তিদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের নেছার আহম্মেদের ছেলে ঢাকা কলেজের ছাত্র মহসিন কবির (২৫) ও অজ্ঞাত ব্যক্তি (৩৫)। অটোরিকশার চালক রায়পুর শহর থেকে পাঁচজন যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটি আটক করা হয়েছে।