ঢাকা কলেজের ছাত্রাবাসে তল্লাশি, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের ছাত্রাবাসগুলোতে গত রোববার রাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ।নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের ছাত্রাবাসগুলো ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। এ সময় ছাত্রাবাসের বিভিন্ন ঘুপচি, বারান্দা, আবর্জনার নিচে লুকিয়ে রাখা ১০০-এর মতো দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে দা, চাপাতি, কিরিচ, লাঠি, রড, পাইপ ইত্যাদি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন।ছাত্রাবাসে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ২৮ এপ্রিল গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, ভাঙচুর হয় চারটি ছাত্রাবাসের অন্তত ১৮টি কক্ষ। পুলিশের একাধিক সূত্র জানায়, ওই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি চালানো হয়।