ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠা দিবস ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী অনুষ্ঠান হবে। কলেজ মাঠে অনুষ্ঠেয় অনুষ্ঠানমালার নাম দেওয়া হয়েছে ‘আলোর নাচন পাতায় পাতায়’।
সকাল সাড়ে নয়টায় অভ্যর্থনা এবং সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী, পুরস্কার ও সম্মাননা প্রদান, আলোচনা, গ্রন্থাগার উদ্বোধন হবে বেলা একটার মধ্যে। বেলা সাড়ে তিনটায় স্মৃতিচারণা ও কৌতুক পরিবেশনা এবং সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংগীতানুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশররাফ হোসাইন ভূঁইয়া। বিশেষ ব্যক্তিত্ব হিসেবে শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আয়েশা বেগম। বিজ্ঞপ্তি।