ঢাকা-কাপাসিয়া সড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদকে গ্রেপ্তারের জের ধরে ঢাকা-কাপাসিয়া সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরই সমর্থকেরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সড়কের ধলাদিয়া রাজেন্দ্রপুর এলাকায় অবরোধ করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া জানান, গতকাল ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রীপুরের পাবুরিয়াচালা শ্বশুড়বাড়ি থেকে ফারুক আহমেদকে গ্রেপ্তার করেন। সড়ক অবরোধের পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরানোর চেষ্টা করে। সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসান আলী জানান, ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে।