ঢাকা কারাগারের কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুন্নু মিয়া (৫৮) নামের ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চুন্নু মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তাঁর বাবার নাম গনু মিয়া। চুন্নু মিয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে সিলেট কারাগারে ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি হূদেরাগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ২ এপ্রিল তাঁকে সিলেট কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।