ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প ব্যবস্থায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল বুধবার থেকে যান চলাচল শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের মিরারচর এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়লে গত সোমবার দুপুর থেকে ঢাকা-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলীয় সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ভৈরব সড়ক ও জনপথ (সওজ) অফিস সূত্র জানায়, গত সোমবার দুপুরে টিনবোঝাই একটি ট্রাক বেইলি সেতুতে ওঠার পর এটি ধসে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে সেতুটির মেরামতকাজ শুরু করতে পারেনি সওজ। এ অবস্থায় যান চলাচল চালু রাখার জন্য সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয়। ওই সড়কটি গতকাল সকাল আটটার দিকে পুরো ব্যবহার-উপযোগী করা হয়। এখন ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনই চলাচল করতে পারছে।