ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর প্রায় পৌনে ১২টা পর্যন্ত কারাগার পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

মিজানুর রহমান বলেন, দেশজুড়ে চলমান পুলিশের বিশেষ অভিযানের কোনো প্রভাব ঢাকা কেন্দ্রীয় কারাগারে পড়েনি।
কারাগারের পরিবেশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এখানে ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি বন্দী। এত বন্দী থাকলে কতটা সেবা দেওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলেন মিজানুর রহমান।
কারাগারের ভেতরে অবস্থিত হাসপাতালের চিত্র দেখে আহত হওয়ার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-বাণিজ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করায় সম্প্রতি মিজানুর রহমানের সমালোচনা করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

ওই সমালোচনার জবাবে মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়তো না বুঝে সতর্কবাণী উচ্চারণ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তো আর না বুঝে সাবধান বাণী উচ্চারণ করেননি।
মিজানুর রহমানের সমালোচনা করে আইজিপি বলেছিলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জিজ্ঞেস করলেই হুট করে কথা বলে ফেলেন। তিনি তথ্য না নিয়ে, না বুঝে, না শুনে হুট করে মন্তব্য করে ফেলেন।