ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহসহ তিন মামলায় গ্রেপ্তার বিডিআর সদস্য মতিউর রহমান (৫৩) মারা গেছেন। গত শনিবার গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।কারাগার সূত্র জানায়, বিডিআর বিদ্রোহসহ তিন মামলায় গ্রেপ্তারের পর সদর দপ্তরের হাবিলদার মতিউর রহমানকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। গত শনিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।