ঢাকা কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুর হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে থাকা চার বছরের শিশু মোস্তফা গত বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, শিশুটি হূদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিল।কারাগার সূত্র জানায়, দিনাজপুরের চণ্ডীপুরের একটি হত্যা মামলায় মোস্তফার মা রোজিনা বেগমের ছয় বছরের সাজা হয়। পুলিশ ২০০৭ সালের ২৪ এপ্রিল রোজিনাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠায়। পরে স্বজনেরা এক বছরের শিশু মোস্তফাকে দিনাজপুর কারাগারে রোজিনার কাছে রেখে আসেন। সেখানে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গত ৩০ এপ্রিল মাসহ মোস্তফাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। প্রথমে মোস্তফাকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়।