ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতির নাম মোকলাম মিয়া (৪৪)। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ বুধবার প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মোকলাম মিয়া কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

বাচ্চু মিয়া জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোকলাম মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মোকলাম মিয়া কারাগারে কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানান তিনি।