ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ২০১০-১১ সালের বার্ষিক কার্যকরী কমিটির সভাপতি পদে চৈতন্য চন্দ্র হালদার (ডেইলি স্টার) ও সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির (দৈনিক যুগান্তর) নির্বাচিত হয়েছেন।গত ৩০ জুন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি সামিউল করিম আলমগীর (ভোরের কাগজ), কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার কর্মকার (প্রথম আলো), সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (আমার কাগজ), প্রচার ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার (ইত্তেফাক), সদস্য দুলাল মিত্র (ফোকাস বাংলা), মনজুর আলম (ইনডিপেনডেন্ট) ও মশিহুর রহমান (ডেসটিনি) এবং উপদেষ্টা সৈয়দ আহমেদ গাজী (ইনকিলাব)। প্রেস বিজ্ঞপ্তি।