ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও ব্যবসায়ী খায়রুল মজিদ মাহমুদ। গত শনিবার ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৪-১৫ সালের জন্য ওই পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন সৈয়দ তাসাদেক হোসেন, শাহ মো. জাহিদ রাজ্জাক, নিলুফার করিম, গাজী হেলাল উদ্দিন আহমেদ, আহমেদ আসকারী, এ জে এম এনামুল ইসলাম, ডব্লিউ আলমগীর ভুইয়া, নাজিম উদ্দিন আহমেদ, এ এস এম আলী খবির চান এবং এম এ কাশেম। বিজ্ঞপ্তি।