ঢাকা-খুলনা রেলপথে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-খুলনা রেলপথে ঈদের আগে ও পরে ১০ দিন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগে তিন দিন ও পরে সাত দিন এই বিশেষ ট্রেন চলাচল করবে। খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক জানান, ঈদের আগে গ্রামে আসা ও পরে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ ১০ দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ঢাকা-খুলনা ঈদ স্পেশাল ট্রেন’।আবদুর রাজ্জাক আরও জানান, খুলনা থেকে সকাল ছয়টায় ট্রেনটি ছেড়ে বিকেল চারটা ২০ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে। ৪০ মিনিট বিরতির পর বিকেল পাঁচটায় ওই স্টেশন থেকেই ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। পৌঁছাবে রাত তিনটায়। এই ট্রেনে ৬৫০টি আসন আছে। ঈদের আগে ৪, ৫ ও ৬ নভেম্বর এবং ঈদের পরে ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নভেম্বর বিশেষ ট্রেন চলাচল করবে। শোভন ২০০, শোভন চেয়ার ২৩৫ ও এসি চেয়ারের ভাড়া ৪৭২ টাকা করে নেওয়া হবে।আবদুর রাজ্জাক জানান, খুলনা-ঢাকা পথে নিয়মিত আন্তনগর সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এবং সৈয়দপুরগামী রূপসা ও সীমান্ত আন্তনগর ট্রেনে ঈদ উপলক্ষে একটি করে বগি বাড়ানো হতে পারে। খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ও সাগরদাঁড়ি আন্তনগর ট্রেনে তিনটি করে বগি বাড়ানো হয়েছে।