ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের জন্য পরামর্শক নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান এবং অস্ট্রেলিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের টিম লিডার গ্যাভিন হ্যারল্ড স্ট্রিড নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তথ্যবিবরণী।