ঢাকা-চট্টগ্রাম এখনই ১১ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার যাত্রীদের ভোগাবে অব্যবস্থাপনা: গাবতলী:s: ৩৩ জেলার মানুষের দুঃখ হয়ে দাঁড়াবে মিরপুর সেতু:h: আনোয়ার হোসেন:a: প্রতি ঈদে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩৩ জেলার মানুষের দুঃখ হয়ে দাঁড়ায় মিরপুর সেতু (আমিনবাজার সেতু)। মূলত গাবতলী বাস টার্মিনাল ধরে আশপাশের সড়কে অবৈধ দখল আর মিরপুর সেতুর মুখের অব্যবস্থাপনার কারণে এই পথের বাসগুলোকে সেতু পার হতেই দুই থেকে তিন ঘণ্টা সময় নষ্ট করতে হয়। এরপর আরিচা ঘাট ও চন্দ্রা মোড়ে গিয়ে আবার দুর্ভোগে পড়ে ঘরমুখী মানুষ। বছরের পর বছর এটা চললেও সমাধান কেউ করছে না। গাবতলী ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩-১৪টি জেলার মানুষ যাতায়াত করে আরিচা ঘাট হয়ে। আর যমুনা সেতু হয়ে চলে উত্তরাঞ্চলের প্রায় ২০টি জেলায়।  গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তার অবস্থা মোটামুটি ভালো, গত বছরের মতো খানাখন্দ নেই। কিন্তু মিরপুর সেতুর নিচ দিয়ে যাওয়া বিকল্প সড়ক গতবারের মতোই অবৈধ দখলে। মোহাম্মদপুর বেড়িবাঁধ ধরে চলা বাস-ট্রাক যাতে দূরপাল্লার বাসের চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য সেতুর নিচ দিয়ে ৩৭ কোটি টাকা খরচ করে রাস্তা করা হয়েছে। কিন্তু গতকালও দেখা গেছে, মহাসড়কের দূরপাল্লার যানবাহন আটকে সেতুর মুখ বরাবর ওপরের রাস্তা দিয়ে বেড়িবাঁধ ধরে চলা যানবাহ পারাপার করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া ঘরমুখী মানুষের মূল স্রোত শুরুতেই থমকে যাবে এই অব্যবস্থাপনার কবলে পড়ে।  জানতে চাইলে সড়ক ও জনপথের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, সড়কটি প্রস্তুত আছে। তবে তা দখলমুক্ত হলে যেকোনো সময় চালু করা যাবে।  মিরপুর অঞ্চলের ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আশরাফুল ইসলাম বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। এরপর অবৈধ দখল উচ্ছেদ করা হবে।  গত বছর ঈদের আগেও প্রথম আলো মিরপুর সেতুর মুখের এই সমস্যা নিয়ে প্রতিবেদন করেছিল। তখনো সমস্যা এ রকমই ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যও ছিল প্রায় এবারের মতো। এবার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে বোঝা গেল, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বাভাবিক করতে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।  তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সর্বশেষ রোজার মাসের শুরুতে একবার গিয়ে পরিদর্শন করেছেন সেতুর নিচের এই বিকল্প সড়ক। তখন তিনি অবৈধ স্থাপনা সরিয়ে সড়ক খুলে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। এর আগেও তিনি এই জায়গা পরিদর্শনে যান এবং একই তাগিদ দেন। কিন্তু গতকাল পর্যন্ত রাস্তাটি বন্ধই ছিল।

‘চট্টগ্রাম থেকে রাত ১১টায় রওনা হয়ে ঢাকায় পৌঁছেছি ১১ ঘণ্টা পর। এখনই এত সময় লাগছে, ঈদের ছুটির সময় কী হবে!’
গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় বাস থেকে নেমে এভাবে ক্ষোভ প্রকাশ করলেন নয়াপল্টন পলওয়েল মার্কেটের ব্যবসায়ী আমিনুর রহমান। তিনি বলেন, পুরো যাত্রার মধ্যে ঢাকার প্রবেশপথ কাঁচপুর থেকে সায়েদাবাদ আসতেই অন্তত দুই ঘণ্টা লেগেছে।
কয়েক দিন ধরে এমন অবস্থাই চলছে। রাজধানীর মানিকনগর থেকে গোলাপবাগ-সায়েদাবাদ-যাত্রাবাড়ী পেরিয়ে কাঁচপুর পৌঁছাতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।
ঈদের ছুটির সময় কী হবে, তা নিয়ে শঙ্কিত পরিবহনমালিকেরাও। স্টার লাইন পরিবহনের নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন বলেন, ঢাকা থেকে ফেনীতে আসতে এখনই সময় লাগছে ছয় থেকে আট ঘণ্টা। ঈদের সময় আরও বেশি সময় লাগতে পারে।
চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলের পরিবহনের প্রবেশ ও বহির্গমনের দ্বার কাঁচপুর। ঢাকার দিক থেকে কাঁচপুরে যেতে এবং বিভিন্ন অঞ্চল থেকে কাঁচপুর হয়ে ঢাকায় আসতে কেন এত সময় লাগছে, এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেল, কোথাও কোথাও এলোমেলো দাঁড়িয়ে আছে বাস-ট্রাক-টেম্পো। কোথাও বসেছে অবৈধ হাটবাজার। কিছু জায়গায় রাস্তাঘাটের বেহাল অবস্থা। এসব কারণে যানজট মাথায় নিয়ে এবারও ঈদের যাত্রায় চরম ভোগান্তিতে পড়ছে ঘরে ফেরা মানুষ।
রাস্তা মেরামত ও বিকল্প সড়ক: এক মাসেরও বেশি সময় আগে গত ২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত আন্তসংস্থার সভায় পুলিশের উপকমিশনার (পূর্ব) ইকবাল হোসেন বলেছিলেন, সায়েদাবাদ-যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার রাস্তা মেরামত করা না হলে যানজটের ভোগান্তি কমানো যাবে না। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বেশ কিছু রাস্তার বড় গর্তসহ ভাঙা অংশ মেরামত করা হয়েছে। তবে ঢাকা থেকে কাঁচপুরে যাওয়ার পথে কোনো কোনো স্থানে যানবাহনকে একটি মাত্র লেনে চলাচল করতে হচ্ছে। সে জন্য যানজট হচ্ছে। তবে ঈদ সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত রেকার না থাকায় এবং মানুষের ভোগান্তির কথা ভেবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো যাচ্ছে না।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রমজানের আগে ও পরে দুই দফা যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন। দুবার