ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গতকাল রোববার বিকেলে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালায় এবং নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা টায়ার, গাছের গুঁড়ি আগুন দিয়ে অবরোধ করার পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন। এতে মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর নিজস্ব ফটোসাংবাদিক এম সাদেক।

বেলা ১১টায় কাগজে প্রতিবাদের কথা লিখে সড়কে প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন সড়কে।

শিক্ষার্থীরা গাছের গুঁড়ি, ইট-পাটকেল রাখছেন মহাসড়কে।

মহাসড়কের বিভিন্ন জায়গায় থেকে থেকে চলে শিক্ষার্থীদের স্লোগান।

সময় বাড়তে বাড়তে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে অবরোধ কর্মসূচিতে।

মহাসড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা।