ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবৈধ বিল বোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবোর্ডের যাবতীয় লোহার পাইপ জব্দ করে বারআউলিয়া হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়। ছবি: প্রথম আলো
বিলবোর্ডের যাবতীয় লোহার পাইপ জব্দ করে বারআউলিয়া হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়। ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের মাঝে অবৈধভাবে নির্মিত পাঁচটি বিলবোর্ড অপসারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে এ অপসারণ অভিযানের নেতৃত্ব দেন সম্প্রসারিত চার লেন প্রকল্পের সীতাকুণ্ড অংশের ব্যবস্থাপক মাসুদ করিম।
এ সময় অপসারিত বিল বোর্ডের যাবতীয় লোহার পাইপ জব্দ করে বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

সওজ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে মহাসড়কের চার লেনের মাঝের ফাঁকা জায়গা দখল করে বিলবোর্ড স্থাপনের হিড়িক পড়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম নগরের সিটি গেইট থেকে সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে অন্তত ১০টি বিল বোর্ডের পিলার স্থাপন করা হয়েছে।

মাসুদ করিম প্রথম আলোকে বলেন, অবৈধ বিল বোর্ড স্থাপনের বিষয়টি জানতে পেরে তিনি আজ হাইওয়ে পুলিশের সহযোগিতায় পাঁচটি বোর্ড অপসারণ করেন।

বিল বোর্ডগুলো কারা স্থাপন করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের বলে শুনেছেন তিনি। তবে কোন নেতার, তা তিনি জানাতে পারেননি। মালিকানা দাবি করে কেউ তাঁদের সঙ্গেও যোগাযোগ করেননি।

সরেজমিনে দেখা যায়, গ্যাস কাটিংয়ের মাধ্যমে লোহার বড়পাইপ কেটে ক্রেন দিয়ে তা লংভেহিকেল করে নিয়ে যান সওেজর কর্মকর্তারা। এ সময় তাঁদের সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মনিরের নেতৃত্বে একদল পুলিশ।