ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ অাধা ঘণ্টার মধ্যে বিকল কাভার্ড ভ্যানটি সরিয়ে নেয়। তবে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই এলাকা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত ৪৪ কিলোমিটার ছাড়িয়ে যায়। গতকাল শুক্রবারও দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রী এবং জেএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, হরতাল শেষে রাতে অতিরিক্ত ও এলোমেলোভাবে যানবাহন চলাচলের কারণে যানজট তীব্র আকার ধারণ করে।