ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় গত শুক্রবার সন্ধ্যা থেকে যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, হরতালের পর ও ছুটির কারণে শুক্রবার যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। তা ছাড়া এলোপাতাড়ি যানবাহন চলাচল, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুতে অতিরিক্ত মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ধীরগতিতে ওঠা-নামার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।