ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাঁচ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগরে গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়েন চিফ হুইপ মজিবুল হক ও কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী। অ্যাম্বুলেন্স আটকে দুর্ভোগ বেড়ে যায় রোগীদের। অন্য বাসযাত্রীরাও ভোগান্তিতে পড়ে। আইয়ুব আলী পাটোয়ারী বলেন, ‘প্রায় দুই ঘণ্টা যানজটে আটকা পড়ে জরুরি সভায় উপস্থিত হতে পারিনি।’ দুর্ঘটনায় ট্রাকচালক আবুল হাশেম (৪৫), সহকারী সাগর মাহমুদ (৩০), কাভার্ড ভ্যানের চালক রনি (৩০) ও সহকারী রুবেল (১৯) আহত হন। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই রেকার এনে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা চালাই।’