ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার একতরফা নির্বাচনের চেষ্টা করলে তফসিল ঘোষণার দিন থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে নেতারা এই হুমকি দেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রিয়াজ আহাম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির মোল্লা প্রমুখ।