ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট নেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট নেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

কুমিল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কোনো যানজট দেখা যায়নি। মহাসড়কে কোনো দুর্ভোগ ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।

ঈদকে সামনে রেখে আজ সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ এক এম শহীদুল হকের আসার কথা।

আইজিপি আসবেন বলে মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট নেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট নেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা-গৌরীপুর সড়কে চলাচলকারী বিআরটিসির বাসের চালক মিজানুর রহমান বলেন, আজ সকাল ছয়টায় গুলিস্থান থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দাউদকান্দির বলদাখালে পৌঁছান তিনি। পথে কোনো যানজট পাননি।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী বলেন, ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে আসবেন আইজিপি।