ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে করা অবরোধ সন্ধ্যা ছয়টার দিকে তুলে নেন শিক্ষার্থীরা।
প্রায় সোয়া এক ঘণ্টার এ অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ বলেন, ভ্যাটের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সরকার নিশ্চয় একটি সিদ্ধান্ত জানাবে। শিক্ষার্থীদের আপাতত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করায় তাঁরা রাজি হয়েছেন এবং অবরোধ প্রত্যাহার করেছেন।