ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোর চারটা থেকে তীব্র যানজট চলছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হলে ভবেরচর এলাকা থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানজট চলছিল। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. শাহজামান বলেন, বিকল হওয়ার ২০ মিনিট পর ট্রাকটি সরানো হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকায় যানজট বেড়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।