ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি মালবাহী কাভার্ড ভ্যান বিকল হয়। প্রায় নয় ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার সাভার থেকে উচ্চক্ষমতাসম্পন্ন রেকার এনে কাভার্ড ভ্যানটি সরায় পুলিশ।এদিকে দীর্ঘক্ষণ সেতুর মধ্যে কাভার্ড ভ্যানটি আটকে থাকায় সোনারগাঁর কাঁচপুর থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ভোরে কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলেও গতকাল দিনভর সেতুর দুই পাশে যানজট ছিল।যানজটের কারণে দূরপাল্লার বাসসহ বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।