ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আজ শুক্রবার সকাল নয়টার দিকে দাউদকান্দির স্বল্প পেন্নাই এলাকা থেকে ছবিটি তোলা হয়। ছবি: আবদুর রহমান
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আজ শুক্রবার সকাল নয়টার দিকে দাউদকান্দির স্বল্প পেন্নাই এলাকা থেকে ছবিটি তোলা হয়। ছবি: আবদুর রহমান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার ১৩ ঘণ্টা তীব্র যানজটের পর বিকেল চারটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ ভোররাত তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সড়কে যানজট ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই যানজটের সৃষ্টি হয়। যানজট উপজেলার বলদাখাল থেকে চান্দিনা উপজেলা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। ভোরেই দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে সরিয়ে নেয় পুলিশ। তবে এলোপাতাড়িভাবে যান চলাচলের কারণে যানজট তীব্র আকার ধারণ করে। বিকেল চারটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আরশাদ।