ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের প্রায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়েছে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার দুপুরে মেঘনা, কাঁচপুর ও দাউদকান্দি সেতু পরিদর্শনে এসে জণগণের দুর্ভোগ লাঘবে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরপর মোগড়াপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কিন্তু অনেক স্থাপনার মালিক গতকাল দুপুর পর্যন্ত নিজেরা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালানো হয়।