ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভার্ডভ্যানটি মহাসড়কে উল্টে পড়ে আছে। ছবি: আবদুর রহমান ঢালী, দাউদকান্দি
কাভার্ডভ্যানটি মহাসড়কে উল্টে পড়ে আছে। ছবি: আবদুর রহমান ঢালী, দাউদকান্দি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনায় ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত এ কাভার্ডভ্যানটি সরানো হয়নি।

পুলিশ জানায়, উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় ঢাকাগামী ওই কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায়।
বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম বলেন, চার লেন সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, রাতে মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়ক থেকে কাভার্ডভ্যানটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।