ঢাকা-চট্টগ্রাম সিলেট রেলপথে চার ঘণ্টা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে কুমিল্লার বুড়িচং উপজেলা চড়ানল নামক স্থানে গতকাল শনিবার চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

  রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন থেকে ছেড়ে যায়। পরে শশীদল ও রাজাপুর স্টেশনের মাঝে চড়ানল এলাকায় ট্রেনটির একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করার পর বেলা সোয়া দুটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই পথে চলাচলকারী আন্তনগর একাধিক ট্রেন পাশের স্টেশনগুলোতে আটকে পড়ে।

শশীদল রেলস্টেশনের স্টেশন-মাস্টার মজিবুর রহমান জানান, খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত বগিটিকে উদ্ধার করে। পরে  ট্রেন চলাচল  স্বাভাবিক হয়।