ঢাকা-চট্টগ্রামের যাত্রীদের পছন্দ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত যানজট ও ঘন ঘন দুটি বড় সেতু মেরামতের কারণে সড়কপথে ভ্রমণের সময় বেড়ে গেছে। তাই ট্রেনের দিকে ঝুঁকছেন যাত্রীরা। আন্তনগর ট্রেনে টিকিট পাওয়া যেন এখন ভাগ্যের ব্যাপার। তাই প্রতিদিন আসনের বাইরে দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রিও বেড়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম স্টেশন দিয়ে প্রতিদিন আট জোড়া আন্তনগর এবং দুই জোড়া মেইল ট্রেনে যাত্রী পরিবহন হয়ে আসছে। রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রেনের টিকিটের দাম বাড়ানোর পরও যাত্রীদের চাপ কমেনি। কারণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা কাটিয়ে না ওঠায় সড়কপথে ভ্রমণের সময় বেড়ে গেছে। এ ছাড়া, ঘন ঘন মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজ চলে আসছে। এতে বিকল্প সড়ক দিয়ে চট্টগ্রাম ও ঢাকার যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ১২-১৪ ঘণ্টা লেগে যাচ্ছিল। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা ট্রেনকে অগ্রাধিকার দিচ্ছেন।