ঢাকা ছাড়ছে নগরবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আনন্দ প্রিয়জন ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নিতেই প্রতিবছর রাজধানীবাসী ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন। স্বজনদের কাছে যেতে পথে পথে ঝক্কিও কম পোহাতে হয় না। তারপরও মানুষের মুখে হাসি। প্রিয়জনদের কাছে কিছু সময়ের জন্য হলেও ফিরতে পারছেন, তাতেই খুশি। আগামীকাল শুক্রবার থেকে অধিকাংশ নগরবাসী ঢাকা ছাড়া শুরু করবেন। বৃহস্পতিবারও অনেকে যাত্রা করেছেন। সাধারণ মানুষের রাজধানী ছাড়ার চিত্র ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।

