ঢাকা ছেড়েছেন উত্তর কোরিয়ার কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক সুবিধার অপব্যবহারের দায়ে অভিযুক্ত ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিক হান সন গতকাল সোমবার ঢাকা ছেড়ে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের প্রথম সচিব হান সন কূটনৈতিক সুবিধার অপব্যবহার করে গত মাসে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম বাংলাদেশে আনেন। শুল্ক কর্মকর্তারা কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে ওই পণ্য জব্দ করেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ওই পণ্য আনার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে সোমবারের মধ্যে ঢাকা ছাড়ার নির্দেশ দেয়।