ঢাকা জেলা ছাত্রলীগের পাঁচটি কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আট বছর পর ঢাকা জেলা ছাত্রলীগের পাঁচটি সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা আহ্বায়ক এ এইচ আবিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ ও খন্দকার মাহবুব ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা, দোহার পৌরসভা, জয়পাড়া ডিগ্রি কলেজ ও দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের কমিটি।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুব বলেন, শিগগিরই বিলুপ্ত ঘোষণা করা সাংগঠনিক কমিটির পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।