ঢাকা জেলা প্রশাসকের ভবনে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আদালতপাড়া এলাকায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলো ডটকমকে জানান, প্রতিদিন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শত শত মানুষের ভিড় হয়। এ ভিড়ের মধ্যে কারা, কেন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তা পুলিশ বুঝে উঠতে পারছে না। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

হাতবোমা বিস্ফোরণের শব্দে জজকোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দৌড়ে বাইরে বের হয়ে আসে। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালায়।