ঢাকা জেলার ৭৫টি ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও সার্কেলসহ ঢাকার পাঁচটি উপজেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক তাঁর সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।ঢাকা জেলা অঞ্চল-১ ও ২-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান খান জানান, দোহার উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সুতারপাড়া ও রাইপাড়া বাদে বাকি ছয়টিতে নির্বাচন হবে আগামী ৩১ মে। নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন হবে ১৬ জুন।কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও মডেল থানাধীন সাতটিতে ৪ জুন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পাঁচটিতে ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে ১৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সাভার থানাধীন সাতটি ইউনিয়নে ২৯ জুন এবং আশুলিয়া থানাধীন চারটিতে ৩ জুলাই নির্বাচন হবে। আইনি জটিলতার কারণে একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত থাকবে।ঢাকা জেলার রাজধানীর তেজগাঁও সার্কেলের আওতাভুক্ত ১৭টি ইউনিয়নের মধ্যে সুলতানপুর বাদে ১৬টিতে আগামী ১২ জুন নির্বাচন হবে।