ঢাকা-জয়দেবপুর লাইনে নতুন ট্রেন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গাজীপুর জেলার ধীরাশ্রমে একটি বৃহৎ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণ করা হবে। তিনি বলেন, বেশিসংখ্যক ট্রেন চলাচলের জন্য টঙ্গী থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা হবে। রেলমন্ত্রী গতকাল শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-জয়দেবপুরের মধ্যে এক জোড়া নতুন ট্রেন উদ্বোধনের সময় এ কথা বলেন।